নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের মুখেই কুরকুরে কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্ডিপুর এলাকায়। ভোরের দিকে কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি নজরে আসে। নির্বাচনের আগে এই ঘটনায় উদ্বেগ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ভাঙড় থানার পুলিশ।
সূত্রের খবর , ভাঙড়ের চন্ডিপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একটি কুরকুরে কারখানায় ভয়াবহ আগুন লাগে। সকালে কারখানার কর্মীরা কাজে এসে কারখানার ভেতর থেকে আগুনের শিখা উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সেখানকার কর্মীরা। পুলিশ পৌছানোর পরপরই দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যেই দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নেভানোর কাজে নেমে পড়েন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে , তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কেউ আহত না হলেও কারখানার অনেক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
কারখানার একজন কর্মী মজিরুল মোল্লা জানান ,' কি হয়েছিল জানি না রাতে হঠাৎ ভোর টাইমে আগুন লেগেছে। আমি ৭:০০ টার সময় খবর পেয়ে ডাইরেক্ট এসেছি তখন পুরো ধরে গেছে। হয়তো শর্ট সার্কিটের জন্য হয়েছে। আমি এখানে থাকি না রাতে বাড়ি চলে যাই। আমি এখানের ট্রান্সপোর্ট দেখাশোনা করি মাল লোড করি সবই করি। '
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের