নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ নওশাদ সিদ্দিকীর নির্বাচনী প্রচারকে ঘিরে সংঘর্ষ, বোমাবাজি ও মারধরের অভিযোগে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। আর এরই মধ্যে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন নওশাদ নিজেই।
মঙ্গলবার সকালে ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ এলাকায় প্রচারে নামেন নওশাদ সিদ্দিকি। বিকেলে রাজাপুর বুথে কর্মসূচির আগে আচমকাই তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। আইএসএফের অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রচার ভণ্ডুল করতে বোমাবাজি চালায়, দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং কর্মীদের উপর হামলা চালায়।
আহত কর্মীদের দেখে ক্ষোভে ফেটে পড়েন নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইএসএফ প্রার্থী। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বাসন্তী রাজ্য সড়কের নলমুড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বসে পড়েন তিনি। এই বিক্ষোভে সামিল হন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামও। দীর্ঘক্ষণ অবরোধ চলায় এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙড় থানার পুলিশ ছাড়াও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান।
নওশাদ সিদ্দিকি স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না। শেষমেশ পুলিশের পক্ষ থেকে রাত ১২ টার মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং তিনি ফের প্রচারে যোগ দেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের