নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে মহিলারা বড় ভূমিকা নেবেন। রবিবার গয়েশপুর বাজারে আয়োজিত এক রাজনৈতিক সভা থেকে এই বার্তা দিল তৃণমূল কংগ্রেস। গয়েশপুর শহর মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মহিলা কর্মী সমবেত হয়েছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই সভার মূল লক্ষ্য।

স্থানীয় সূত্রের খবর , পুরো সভাটি পরিচালনা করেন গয়েশপুর তৃণমূল মহিলা সভানেত্রী টুম্পা দে। সভার শুরুতেই সরকারের নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরেন জেলা মহিলা সভানেত্রী বর্ণালী দে। সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপচে পড়া ভিড় দেখে নেতৃত্বরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বক্তারা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি বাংলার মহিলাদের স্বাবলম্বী করেছে। বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব আগামী দিনে লড়াই আরও জোরদার করার আহ্বান জানান।

সভার মহিলা প্রেসিডেন্ট টুম্পা দে জানান, "কেন্দ্রের ভাঁওতাবাজ বিজেপি সরকারকে বাংলার মা-বোনেরাই যোগ্য জবাব দেবেন। এই ভাঁওতাবাজ দলকে রাজ্য থেকে মহিলারাই উৎখাত করবেন। আজকের এই সভা থেকে উপস্থিত সকল মহিলা কর্মী সহ সমর্থকরা শপথ গ্রহণ করেছেন যে, আগামী দিনে তারা বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের