নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - টানা বর্ষণে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই প্রকৃতির তাণ্ডব। প্রবল বৃষ্টিতে নদীর জল বেড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি-মিরিকের সরাসরি যোগাযোগ। একাধিক জায়গায় ধস, উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে লাগাতার বৃষ্টি চলছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই বেড়ে যায়। মিরিক ও নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে ফুলেফেঁপে উঠেছে বালাসন নদী। শুক্রবার ভোরে নদীর প্রবল স্রোতের চাপে দার্জিলিং জেলার দুধিয়ায় নির্মিত অস্থায়ী সেতুটি সম্পূর্ণ ভেসে যায়। ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, প্রবল বৃষ্টির জেরে ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নেমেছে। কোথাও আবার গাছ উপড়ে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। প্রশাসন দ্রুত উদ্ধার ও রাস্তা মেরামতির কাজ শুরু করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে সময় লাগছে। হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের