নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের ভারত - বাংলাদেশ সীমান্তে বেআইনি অনুপ্রবেশ। রবিবার একই দিনে মালদহের সীমান্তে ধরা পড়েন দুজন বেআইনি অনুপ্রবেশকারী। যাদের মধ্যে একজন বাংলাদেশি। আরেকজন ভারতীয়।
সূত্রের খবর , ভারত - বাংলাদেশ সীমান্তে বেআইনি প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন এক মুম্বাইয়ের বাসিন্দা। ধৃত ব্যক্তির নাম জাকির হোসেন সিদ্দিকী সারাঙ্গ। বয়স আনুমানিক ৩৫ বছর , বাড়ি মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকায়। বিএসএফ সূত্রে জানা যায় , মালদহ জেলার হবিবপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে , ধৃত ব্যক্তি কোনও বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশে ছিলেন। কিভাবে তিনি সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন , এমনকি ভারতে ফেরার সময় ঠিক কী উদ্দেশ্যে তিনি চোরাপথ বেছে নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে বর্তমানে বিএসএফ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি , তার বাংলাদেশ যাত্রার উদ্দেশ্য সহ সেখানে যোগাযোগ থাকা ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাগুলি।

অন্যদিকে , মালদহ শহর সংলগ্ন ভারত - বাংলাদেশ সীমান্ত এলাকার সুস্তানি মোড় থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ওই মহিলাকে আটক করে।
ধৃতের নাম দেবী রানী দাস। বয়স ২০। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। পুলিশের তরফে জানানো হয় , তিনি এক আত্মীয়ের বাড়িতে আসার উদ্দেশ্যে মহদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। রবিবার তাকে মালদহ জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত চলছে।
এ বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা জানান , “ধৃত ব্যক্তি একটি স্পর্শকাতর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেআইনি পথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। তখনই তাকে আটক করি আমরা। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের