নিজস্ব প্রতিনিধি , হাওড়া - SIR ইস্যুতে রাজ্যের রাজনৈতিক অঙ্গন ফের সরগরম। এবার তৃণমূলের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের আন্দোলনকে ‘অর্থহীন’ বলে কটাক্ষ করেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন হলে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেখানেই তিনি SIR ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সুরে কটাক্ষ করেন। তিনি বলেন, 'কোথাও তো নির্বাচন কমিশন বলেনি হিন্দু বা ভারতীয় মুসলিমদের ভোটাধিকার থাকবে না। তাহলে তৃণমূল কোন যুক্তিতে পথে নামছে? তারা কি অ-ভারতীয়দের পক্ষ নিচ্ছেন?'
বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আরও বলেন, 'পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবেন। ভারতীয় মুসলিমদেরও ভোটাধিকার থাকবে। কিন্তু অ-ভারতীয়দের ভোট দেওয়ার অধিকার নেই এটাই বাস্তব। মানুষকে ভয় দেখিয়ে তৃণমূল বিভ্রান্ত করছে। এটা আমাদের শেষ লড়াই। এখন যা অবস্থা, এই রাজ্য বাংলাদেশে পরিণত হতে পারে। এটা মরণ-বাঁচনের লড়াই।'
তৃণমূলকে কটাক্ষ করে মিঠুন বলেন, 'অ-ভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন? বিজেপি তো SIR করছে না। ভূত এসে ভোট দেবে নাকি?' তার দাবি, ' রাজ্যে অবৈধ বাংলাদেশিরা স্বাধীনভাবে বসবাস করছে। এই রাজ্য এখন বাংলাদেশিদের ধর্মশালা হয়ে উঠেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের