নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাইরে থেকে সুস্থ ও স্বাভাবিক দেখালেও বাস্তবে দেশের লক্ষ লক্ষ তরুণী অজান্তেই ভুগছেন গুরুতর পুষ্টির ঘাটতিতে। সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। এই গবেষণায় উঠে এসেছে, ভারতের ১৮ থেকে ৪০ বছর বয়সি প্রায় ৪৪ শতাংশ তরুণী রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন। অথচ তাদের অনেকেই নিজেদের সুস্থ আর স্বাভাবিক বলেই মনে করছেন।

গবেষণা অনুযায়ী, শুধুমাত্র অ্যানিমিয়াই নয় তরুণীদের শরীরে ব্যাপকভাবে ধরা পড়েছে আয়রন, ভিটামিন B12 এবং ভিটামিন D-এর ঘাটতি। রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৫০ শতাংশ তরুণীর শরীরে আয়রনের অভাব, ৩৪.২ শতাংশের ভিটামিন B12 কম আর ৬৭ শতাংশের শরীরে ভিটামিন D পর্যাপ্ত মাত্রায় নেই। গবেষণায় উঠে এসেছে প্রায় ৪২ থেকে ৪৩ শতাংশ তরুণীর শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। অর্থাৎ অল্প বয়সেই জীবনধারাজনিত রোগের দিকে এগিয়ে যাচ্ছেন বহু তরুণী।

গবেষকরা জানিয়েছেন, এর মূল কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ব্যস্ত জীবনে অনেকেই ব্রেকফাস্ট এড়িয়ে যান, বাড়ির খাবারের বদলে নির্ভর করেন ফাস্ট ফুড সহ প্যাকেটজাত খাবারের উপর। এতে ক্যালরি মিললেও শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ঠিকমতো পাওয়া যায় না। চিকিৎসকদের মতে, এই ধরনের পুষ্টির ঘাটতি থেকে দীর্ঘমেয়াদে অবসাদ, দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, হাড়ের সমস্যা এবং হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ করে ভবিষ্যতে প্রেগন্যান্সি ক্ষেত্রেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরোতে বিশেষজ্ঞরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস উপর জোর দিতে বলছেন। তাদের পরামর্শ রোজের খাদ্যতালিকায় শাক-সবজি, ফল, ডাল, প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পাশাপাশি হালকা ব্যায়াম অত্যন্ত জরুরি।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের