নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে শুরু করেছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। দোল কাটিয়ে ফের শুরু হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা। বৃহস্পতিবার হাসনাবাদে পরিবতর্ন সংকল্প যাত্রা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার হাসনাবাদে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, নেত্রী লকেট চট্টোপাধ্যায় এছাড়াও, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন পরির্বতন সংকল্প যাত্রার মঞ্চ থেকে রাজ্য সরকারের ভাতা সহ একাধিক ইস্যুতে শাসক দলকে নিশানা করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, 'ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল। কিন্তু বেকার সমাজকে কয়েকটা টাকা দিয়ে সমাজ বা জনজীবন চলে না। আমরা চাই বেকারদের কাজ আর সকলের পেটে ভাত।'
পরিযায়ী ইস্যুতে তৃণমূলকে তোপ দেগে বিজেপি নেতা বলেন, ' দুর্নীতি করে রাজ্য থেকে সমস্ত শিল্পকে সরিয়ে দিয়েছে। আর যে কারণে এখানের মানুষকে বাইরে যেতে হচ্ছে কাজের জন্য। শুধু পরিযায়ী শ্রমিক না শিক্ষিত বেকারদেরও এই বাইরে কাজের জন্য যেতে হচ্ছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় আমরা চাই বাংলার মা - বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা করে পাক। আর সেই কারণেই বিজেপিকে আনতে হবে। তৃণমূল উন্নয়নের কথা বললেও কোনো উন্নয়ন করেনি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের