নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ রাখার অভিযোগ তুলে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তিনি। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনার সফরে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে বাগডোগরা হয়ে উত্তরবঙ্গ পৌঁছে উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, ' চার বছর ধরে কেন্দ্র সব টাকা বন্ধ করে রেখেছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয়নি। রাজনীতির ময়দানে না পেরে বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র টাকা বন্ধ করেও প্রকল্প থামানো যায়নি। বিকল্প ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে মানুষ ইতিমধ্যেই কাজ পাচ্ছেন।
এছাড়াও, জিএসটি বকেয়া নিয়েও ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু ফেরত দেওয়া হয় না।' আবাসন প্রকল্প নিয়েও তৃণমূল নেত্রীর তোপ। তিনি জানান, 'কেন্দ্রের টাকা বন্ধের পরেও আবাসন নির্মাণে যোগ্য ১২ লাখ পরিবারকে মোট ১৪ হাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে।' এমনকী আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে আরও ১৬ লাখ পরিবারকে অর্ধেক বাড়ির টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গে টানা বন্যা ও ভূমিধসে ভুগছে একাধিক জেলা। এই প্রসঙ্গে কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, ' তিস্তা সহ বিভিন্ন জলাধার ও হাইডেল প্রকল্পে জল নিয়ন্ত্রণের ত্রুটি হচ্ছে। কখনও সিকিমে ১৪টা হাইডেল পাওয়ার করেছে। জল ব্লক করে দিয়েছে। আর জল হলেই সব চলে আসছে। কখনও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আবার কখনও নকশালবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। তিস্তাকে ব্লক করা সামাজিক অপরাধ। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন।'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের