নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভাটপাড়া - নৈহাটির রাজনীতিতে বড়সড় ধাক্কা খেল বিজেপি। এবার ভাঙন ধরল একদা অর্জুন সিং ঘনিষ্ঠদের শিবিরে। নৈহাটির সমরেশ বসু কক্ষে আজ এক ঘরোয়া অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভাটপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি নেতা মুকেশ যাদব , আকাশ সাউ সহ একাধিক কর্মী সমর্থকেরা।
সূত্রের খবর , এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক , বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী , জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম , নৈহাটির বিধায়ক সনৎ দে সহ নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। উল্লেখ্য , মুকেশ যাদব একসময় ভাটপাড়ার তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিং - এর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ফলে এই দলবদল ভাটপাড়া - নৈহাটির রাজনৈতিক ময়দানে তৃণমূলের পক্ষে বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ভোটের আগে বিজেপির ভিত থেকে এভাবে নেতাদের বেরিয়ে আসা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলতে পারে গেরুয়া শিবিরকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে , এই দলবদল শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয় , বরং একটা বৃহত্তর রাজনৈতিক বার্তা। তৃণমূলের তরফে জানানো হয় , এই ধরনের আরও বেশ কিছু সংযোজন হতে চলেছে আগামী দিনে। ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি ফের একবার উত্তাল হতে চলেছে বলেই আশঙ্কা।
সাংসদ পার্থ ভৌমিক এপ্রসঙ্গে জানান , ''আমার হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন অন্যান্য নেতারা। ওরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে। কেন এসেছে , সেটা ওরাই ভালো বলতে পারবে। হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে বলেই ওখানে থাকতে পারেনি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের