নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগেই নন্দীগ্রামে ফের একবার গেরুয়া ঝড়। শুভেন্দুর ঘরে ফের হার তৃণমূলের। সোনাচুড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খালি হাতেই ফিরতে হল শাসক দলকে।
সূত্রের খবর, রবিবার সোনাচুড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির ১২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতায় ছিল তৃণমূলের ১২ জন প্রার্থী, বিজেপির ১২ জন এবং সিপিআইএমের ২ জন প্রার্থী। ভোটগণনার শেষে দেখা যায়, সব কটি আসনেই জয়লাভ করেছে বিজেপি। নিজেদের ঘরের মাঠেই শাসক দলকে পরাজিত করল গেরুয়া শিবির। এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের আগে থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এই লড়াইয়ে বিজেপিই জিতবে। তার সেই ভবিষ্যদ্বাণীই এবার সত্যি প্রমাণিত হলো।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ভোটের আগের দিন রাতে বিজেপি নেতারা টাকা বিলি করে ভোট কিনেছে। শুধু তাই নয়, ভোটারদের ভয় দেখিয়ে জোর করে ভোট হাঁসিল করেছে। তবে বিজেপি সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, 'তৃণমূল নজিরবিহীন পুলিশি পাহারার জোরে জেতার চেষ্টা করেছিল, কিন্তু শেষরক্ষা হয়নি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের