নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের আগে পুজো দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রার্থনা করলেন কাজল শেখ। সোমবার তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারার আরাধনা করেন হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভেদাভেদ সৃষ্টির রাজনীতি থেকে বেরিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী।
ডালা হাতে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এদিন মা তারার পুজো দিতে দেখা যায় কাজল শেখকে। নিজের হাতে দেবীর গলায় মালা পরিয়ে শান্তিপূর্ণ ও সফল নির্বাচনের প্রার্থনা করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র মাঝি, যিনি নানুর কেন্দ্রের প্রার্থী, এবং নরেশচন্দ্র বাউরি দুবরাজপুর কেন্দ্রের প্রার্থী। তিন প্রার্থী একসঙ্গে ডালা ভর্তি ফুল ও পুজোর সামগ্রী নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন।
পুজোর পর কাজল শেখ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রাজ্যের সব সম্প্রদায়ের মানুষ যেন এক ছাতার তলায় মিলেমিশে থাকতে পারেন, সেই প্রার্থনাই করা।' বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের তিন প্রার্থীর একসঙ্গে তারাপীঠে পুজো দেওয়া রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, এর মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের