নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সীমান্তবর্তী আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করতে রাজ্য পুলিশকে আরও ‘প্রো অ্যাকটিভ’ হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেই প্রশাসনিক সভা থেকে তিনি বিএসএফ ও কেন্দ্রকে নাম না করে একহাত নিয়েও রাজ্য পুলিশকে কঠোর সতর্কতা জারি করেন।
সোমবার কোচবিহারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ' কোচবিহার বর্ডার জেলা। এখানে আইনশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ডার এলাকায় অযথা কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।' তিনি রাজ্য পুলিশের উদ্দেশ্যে বার্তা দেন, ' ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না। তবে প্রো অ্যাকটিভ হন।' অপরাধ দমন করতে সক্রিয়তার মাত্রা আরও বাড়াতে হবে। তার কথায়,'প্রো অ্যাকটিভ হন। নাকা চেকিং বাড়ান। বর্ডার দিয়ে প্রচুর লেনদেন হচ্ছে এগুলোতে কড়া নজর রাখুন।'
পাশপাশি, বিজেপিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, ' যারা বেশি সমালোচনা করেন, তারাই এই কাজগুলো করেন। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার।' একইসঙ্গে, NRC ইস্যুতেও কেন্দ্রকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ' অসম সরকারের কোনও অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর।' পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ' অন্য রাজ্যের পুলিশ যেন অনুমতি ছাড়া বাংলার কাউকে গ্রেফতার করতে না পারে। কোনও ক্রিমিনাল ধরতে এলেও আগে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের