নিজস্ব প্রতিনিধি , মালদহ - অমানবিক প্রশাসনিক আদেশের চাপে টানা ৪৮ ঘণ্টা কাজ। সেই চাপেই এক ভিএলই কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা প্রশাসনিক মহল। ব্লক অফিসের মূল ফটকের সামনে অস্থায়ী কর্মীদের ডাকে শুরু হয় বিক্ষোভ ও অবস্থান সমাবেশ।

সূত্রের খবর, মালদহের মানিকচক এলাকায় বুধবার সকাল থেকে প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত কর্মী হাতে কালো ব্যাজ পরে, শোক পালন ও প্রতিবাদে সামিল হন। দীর্ঘক্ষণ ধরে স্লোগান, বক্তব্য ও মৌন প্রতিবাদের মধ্য দিয়ে চলে এই কর্মসূচি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়, যুগ্ম সম্পাদক পিনাকী ব্রত সজ্জন, পল্টু মিশ্র, সুবীর রায় সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা।

মানিকচক ব্লক অফিস চত্বরে এই বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিন সংগঠনের মূল দাবি ছিলো, মৃত ভিএলই কর্মী যদু মন্ডলের পরিবারের একজনকে অবিলম্বে সরকারি চাকরি দিতে হবে, পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ও প্রশাসনিক চাপে মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

নেতৃত্বদের বক্তব্য, “একজন পরিশ্রমী কর্মীর জীবন দিতে হয়েছে অফিসের অমানবিক আদেশের চাপে। প্রশাসনের উদাসীনতা ও মানসিক চাপের কারণেই এই মৃত্যু। আমরা চাই ন্যায়বিচার।”এদিন বিক্ষোভস্থলে কর্মীরা বলেন, “প্রশাসন যদি এই ঘটনার দায় এড়াতে চায়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে অস্থায়ী কর্মীরা।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের