নিজস্ব প্রতিনিধি , মালদহ - রুজির সন্ধানে ভিনরাজ্যে গিয়ে নিখোঁজ যুবক। তরুণের নাম মাহেজুল ইসলাম (২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত আলিপুর গ্রামে। ঘটনার জেরে অনিশ্চয়তা, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার। লোকাল থানায় আভিযোগ করা হলে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রায় দুই বছর আগে স্ত্রী, দুই নাবালক সন্তানকে নিয়ে উত্তরপ্রদেশের বেরিলি শহরে চলে যান মাহেজুল। শশুরবাড়ি ওই এলাকাতে হলেও, তাঁরা আলাদা ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে একটি প্লাস্টিক কারখানায় ছাঁটাইয়ের কাজ করতেন তিনি। খুব সাধারণ ছন্দেই চলছিল সংসার। এর মধ্যেই গত বৃহস্পতিবার আচমকা উধাও হয়ে যান বলে জানান স্ত্রী।

এ প্রসঙ্গে স্ত্রী নিশা খাতুন জানান, 'কয়েকদিন আগে থেকে স্বামীর মাথার সমস্যা দেখা দিয়েছিল। এখানকার এক মাজের কাছে নিয়ে গিয়েছিলাম। তারপর সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। তিন দিন ধরে কোনও খোঁজ পাচ্ছি না। এই পরিস্থিতিতে দুটো বাচ্চাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছি'।
অন্যদিকে যুবকের বাবা মেহেরুল হক জানান, ‘ছেলের কোনদিনও মাথার সমস্যা ছিল না। নিখোঁজ হওয়ার দু’দিন আগেই কথা হয়েছে। একেবারে স্বাভাবিক ছিল। এখন ফোন বন্ধ। কোথায় আছে, কী অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের