নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। বাড়িতে উপস্থিত হলেন তৃণমূলের বিধায়ক। ঘটনায় শোকের ছায়া নেমে এল মালতীপুর বিধানসভার অন্তর্গত জালালপুর এলাকায়। নিহত মাসরেকুল আলম (৩৮)। এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতার দাবি তুলেছে স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসরেকুল আলম স্ত্রী, নাবালক সন্তানদের নিয়ে বসবাস করতেন। জীবিকার সন্ধানে গত ২৭ জানুয়ারি SIR শুনানিতে হাজিরা দিয়ে ২৮ তারিখ ওড়িশা পাড়ি দেন তিনি। সেখানে মোবাইল টাওয়ারের কাজে যুক্ত ছিলেন। গত সোমবার দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ উঁচু টাওয়ার থেকে পড়ে গুরুতর জখম হন তিনি।

সহকর্মীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে বাড়িতে খবর দেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরদিন দেহ গ্রামে আনা হয়। এই দুঃসংবাদ পেয়ে নিহতের বাড়িতে যান এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানান। পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দেন।
বিধায়ক জানান, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারটি খুবই দুস্থ। সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার বিষয়টি দেখবো। লক্ষ্মীর ভান্ডার রয়েছে। বিধবা ভাতা যাতে দ্রুত পায়, সে জন্য বিডিও স্যারের সঙ্গে কথা বলবো। সরকারের এককালীন আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো। দলীয় কর্মীরা ব্যক্তিগতভাবে পাশে থাকবেন। এই বিপদ থেকে পরিবারটিকে কিছুটা রেহাই দিতে আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের