নিজস্ব প্রতিনিধি , নদীয়া - একদিকে ভিন রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। তখনই সামনে আসলো ভিনরাজ্যে বাংলার শ্রমিক খুনের ঘটনা। ভিন রাজ্যে রুটি - রোজের খোঁজে গিয়ে প্রাণ হারালেন বাংলার পরিযায়ী শ্রমিক। অন্ধ্রপ্রদেশে চোর সন্দেহে নির্মমভাবে কুপিয়ে খুন করা হলো তেহট্টের বাসিন্দাকে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, প্রায় পাঁচ মাস আগে তেহট্টের বাসিন্দা রাজু তালুকদার ও তার ভাই সহ এলাকার কয়েকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজ করতে যান। অভিযোগ, ২৯ আগস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি যায়। এর দায় বাঙালি শ্রমিকদের ঘাড়ে চাপানো হয়। যার জেরে শুরু হয় বচসা, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। সেই সময় রাজুর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বেশ কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে রীতিমতো কোপানো হয় পরিযায়ী শ্রমিক রাজুকে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর সামান্য সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
তবে বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেন তাকে বাংলায় ফিরিয়ে এনে চিকিৎসা চালানো হবে। কিন্তু বাড়ি ফেরার পথে বিশাখাপত্তনম স্টেশনে ঘটে বিপত্তি। ফের আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজু। সঙ্গীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের কাছে খবরটি পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামে। শুক্রবার ময়নাতদন্তের পর তার দেহ তেহট্টের গ্রামে ফিরিয়ে আনা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের