নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - বাঙালি হওয়ায় জীবনের শেষ দিনে এসেও অবহেলার শিকার! রোজগারের টানে বহু মানুষকে পাড়ি জমাতে হয় ভিনরাজ্যে। পরিবারের মুখে অন্ন জোগাতে নিজের গ্রাম, চেনা পরিবেশ ছেড়ে চলে যান দূরে। কিন্তু ভিনরাজ্যে গিয়ে শুধু রুটি রুজিই নয়, মৃত্যুর পরেও কীভাবে মর্যাদা থেকে বঞ্চিত হতে হয়, তারই এক করুণ দৃষ্টান্ত দেখা গেল তামিলনাড়ুতে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট। উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দা বছর ৫৮ এর পরিযায়ী শ্রমিক কাজ করতেন তামিলনাড়ুর একটি কারখানায়। সেদিন কাজে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আর এখানেই শুরু হয় আসল দুর্ভোগ। পরিবারের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের চেষ্টা করা হলেও তামিলনাড়ুর একাধিক শ্মশান কর্তৃপক্ষ অস্বীকার করে। ভিনরাজ্যের হওয়ায় দেহ গ্রহণে নারাজ তারা।পরিবারের লোকজন শ্মশান থেকে শ্মশানে ঘুরেও কোনও সদুত্তর পাননি। অচেনা মাটিতে শেষকৃত্য করার সুযোগটুকুও মিলল না এক দুঃস্থ শ্রমিকের।অবশেষে কারখানার মালিক নিজেই উদ্যোগ নেন।
দীর্ঘ প্রশাসনিক টানাপোড়েনের পর সমস্ত কাগজপত্র ও প্রয়োজনীয় ব্যবস্থা করে তিনি দেহটি বিমানে করে পাঠানোর ব্যবস্থা করেন। কয়েকদিনের অপেক্ষার পর মৃতদেহ পৌঁছয় পশ্চিমবঙ্গে।দীর্ঘ ভোগান্তির পর অবশেষে গ্রামের শ্মশানেই সম্পন্ন হয় শ্রমিকের শেষকৃত্য।

মৃত শ্রমিকের পরিবার জানায়, “ওখান থেকে আমাদের বারবার আধার কার্ড, রেশন কার্ডসহ নানা কাগজপত্র চাইছিল। কিন্তু শুধু আমরা বাঙালি বলেই, আর ভাষা না বোঝার কারণে কোনও শ্মশান আমাদের দেহ নিতে চায়নি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের