নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভিনরাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মুম্বইয়ের রেললাইনের ধার থেকে উদ্ধার হল ক্ষত বিক্ষত দেহ। রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবারসহ গোটা গ্রাম।

সূত্রের খবর , পরিযায়ী শ্রমিকের নাম আলফাজ মণ্ডল। বয়স আনুমানিক ২৪ বছর। বাড়ি উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকায়। বছর সাতেক আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে মুম্বই গিয়েছিলেন। মুম্বইয়ের এক ঠিকাদারের অধীনে সে মুম্বই মেট্রো রেলের কাজ করতেন। গত সোমবার দিন রাতের কাজ থেকে ট্রেনে করে ফিরছিল সে। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায়।

এরপরের ঘটনা আঁতকে ওঠার মত। মঙ্গলবার রাত ৩ টে নাগাদ মুম্বই রেললাইনের ধার থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর সকালে মুম্বই পুলিশ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ নিয়ে আসার কথা জানায়। খবর পৌঁছাতেই হাহাকার শুরু হয় পরিবারে। মৃতদেহ গ্রামে ফিরতেই কান্নায় ফেটে পড়েন স্থানীয়রা। মৃতদেহের দিকে তাকালে মনে হচ্ছে থেতলে গেছে তার মুখের বেহাকিছুটা অংশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠালে রিপোর্টে দুর্ঘটনাজনক মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
যদিও পরিবার ও গ্রামবাসীরা এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে নারাজ। তার মৃত্যু ঘিরে নানারকম প্রশ্ন বাসা বেঁধেছে। যেমন , ট্রেনে আসতে আসতে কিভাবে এমন হল? বাংলা ভাষায় কথা বলার জন্য এমন পরিণতি নয় তো? ঘটনার পেছনে বড়সড় কোনো কারণ রয়েছে বলে দাবি তুলছে পরিবার। মহারাষ্ট্রের প্রশাসনের কাছে এই মৃত্যুর তদন্তের সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করার আবেদন জানিয়েছেন মৃতের পরিবার।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের