নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বোলপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে খোলাখুলি ‘বিজেপির হয়ে ভোট’ করার পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচির মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহকে নিশানা করে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। নির্বাচনের আগে বোলপুরের রাজনীতিতে এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।
বৃহস্পতিবার শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে আয়োজিত বিজেপির কর্মসূচিতে যোগ দেন সৌমিত্র খাঁ। সেখানেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, 'ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করান। জীবনে অনেক পাপ করেছেন। এবার সনাতনীদের হয়ে কাজ করুন।' তার দাবি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিজেপিকে সমর্থন করা উচিত।
একইসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকেও সরাসরি পরামর্শ দেন বিজেপি সাংসদ। তার বক্তব্য, 'মুখ্যমন্ত্রী টিকিট দিলেও বিজেপির হয়ে কাজ করা উচিত। অস্তিত্ব বজায় রাখতে হলে বিজেপির হয়ে ভোট করুন।' সভা থেকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সৌমিত্র খাঁ। পাশাপাশি দাবি করেন, বীরভূমের ১১টি বিধানসভা আসনের মধ্যে ৯টিতেই জয় পাবে বিজেপি।
বিজেপি সাংসদের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে শাসক শিবির। সৌমিত্রকে নিশানা করে অনুব্রত মণ্ডল বলেন, ' মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই কেউ পুরোহিত হয় না। ছাগল কী খায় আর পাগল কী বলে তার ঠিক নেই। আমি যদি বিজেপিতে যেতাম, তাহলে কি জেল খাটতাম? নিশ্চয়ই খাটতাম না। ২৩০ থেকে ২৩৫টি আসন পাব আমরা। একজন যা খুশি বলে দিলেই তা সত্যি হয়ে যায় না।'
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...