নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দোল পূর্ণিমা উপলক্ষ্যে মায়াপুর ইসকন মন্দিরে প্রতিবছর ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মত। এবছরও তার অন্যথা হয়নি। এবার দোল পূর্ণিমা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০ তম জন্ম আবির্ভাব উপলক্ষ্যে নবদ্বীপ সহ আশেপাশের মঠ মন্দিরগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন হাজার হাজার পুণ্যার্থীরা। এই আনন্দ অনুষ্ঠানের মাঝেই বিষাদের ছায়া। ২৪ ঘণ্টার ব্যবধানে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ২ পুণ্যার্থী। পরপর দু'দিন দুটি মর্মান্তিক মৃত্যু গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মায়াপুরে।

সূত্রের খবর , ইসকন-সহ বিভিন্ন মন্দির থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হয়েছে। সেই পরিক্রমায় বেরিয়ে পূণ্য লাভের আশায় হাজার হাজার ভক্তবৃন্দ ভাগীরথী নদীর একাধিক ঘাটে ডুব দিয়ে ঈশ্বর স্মরণে ব্যস্ত। তবে সোমবার দুপুরে স্নান করতে গিয়ে প্রাচীন মায়াপুরের জগন্নাথ ঘাটে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী। পরিবারের সবাই উঠে এলেও তাকে জলে পাওয়া যাচ্ছিল না বলে হুলুস্থুল কাণ্ড শুরু হয়। এরপর ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে নদীতে তল্লাশি চালানো হলেও তার খোঁজ মেলেনি।

এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার গৌরাঙ্গ সেতুর নিচে স্নানে গিয়ে তলিয়ে যান দিল্লির ফরিদাবাদের এক যুবক। নাম শিবম যাদব। এক বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে অসাবধানতার জেরে জলে তলিয়ে যান তিনি। যুবক অনেকটা দূরে চলে গেলেও গভীরতার জেরে তাকে বাঁচিয়ে ওঠার সাহস পাননি বন্ধু। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই দেরি না করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের জলে নামানো হয়। ঘাটে নিমেষের মধ্যে জড়ো হয়ে যায় প্রায় কয়েকশো পুণ্যার্থী। নদীর গভীরে তল্লাশি করেও পাওয়া যায়নি যুবককে। দু'দিন ২ জন নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ভক্তবৃন্দদের মধ্যে। অনেকেই জলে নামার ইচ্ছে ত্যাগ করেছেন। অনেক তল্লাশির পরও খোঁজ মেলেনি যুবকের।

মৃতের বন্ধু জানিয়েছেন , "আমরা ফরিদাবাদ থেকে এসেছিলাম। একসঙ্গেই জলে নেমেছিলাম। হঠাৎ ও অনেকটা দূরে চলে যায়। জলের গভীরতা বেশি ছিল। আমি বারন করার পরও ও শোনেনি। কিছুটা দূরে গিয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে আমি বাঁচাতে যাওয়ার সাহস পায়নি। কিছুক্ষণ পরে দেখলাম ওকে আর দেখা যাচ্ছেনা। চোখের সামনে এমন হয়ে যাবে আর আমি কিছু করতে পারব না এটা ভাবতে পারিনি।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের