নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কালীপুজোর মাত্র দুই দিনের মধ্যেই তারাপীঠে বড়সড় সাফল্য বেঙ্গল STF এর। অভিযান চালিয়ে দুই অস্ত্র পাচারকারী দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি সেমি-অটোমেটিক পিস্তল ও চারটি ম্যাগাজিন।
সূত্রের খবর, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন অভয় কুমার শর্মা ও মিনারুল শেখ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ বীরচন্দ্রপুর রোডের একটি হোটেলে অভিযান চালায়। ওই হোটেল থেকে ধৃতদের আটক করা হয়। পাশাপশি, আগ্নেয়াস্ত্র সহ লোড করা ম্যাগাজিন উদ্ধার করা হয়। সঙ্গে আরও দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ধৃতদের এই অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে ছিল। ধৃতরা কাদের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। পাশপাশি, তারাপীঠে ভক্তদের ভিড়কে বিবেচনা করে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের পেছনে কোনো বড় অস্ত্র পাচার চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তারাপীঠ থানাতে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের