নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ঠাকুর দেখে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই ছড়িয়ে গেল শোকের ছায়া। ভোরের শান্ত পরিবেশে প্রাইভেট গাড়িতে করে ফিরছিল এক পরিবার। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তার ধারে থাকা শক্ত গাছে। প্রচণ্ড শব্দে থমকে যায় চারপাশ, মুহূর্তের মধ্যেই রক্তাক্ত দৃশ্য।

সূত্রের খবর, শনিবার ভোরবেলা প্রাইভেট গাড়িতে করে পরিবারসহ ফিরছিলেন করিমপুরের বাসিন্দা সুজিত কুমার বিশ্বাস (৪৭)। ফাঁকা রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার ধারের এক বিশাল গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ যায় সুজিতবাবুর।

গাড়িতে তাঁর স্ত্রী ও পরিবারের আরও চারজন ছিলেন। প্রত্যেকেই গুরুতর জখম হন। আশপাশের লোকজন প্রথমেই দৌড়ে এসে পুলিশকে খবর দেন। দ্রুত তেহট্ট থানার পুলিশ এবং স্থানীয়রা মিলে আহতদের বের করে নিয়ে যান হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক সুজিতবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় পরে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে।

পুলিশের প্রাথমিক অনুমান, ভোরের সময় অতিরিক্ত গতি বা চালকের ঘুমের ঘোরই এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে।

বর্তমানে তদন্ত চলছে। দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে করিমপুরের বাড়িতে এবং আশপাশের এলাকায়। পুজোর আনন্দের মুহূর্তে এমন অকাল মৃত্যুতে স্তম্ভিত প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন, সবার মুখে এখন একটাই কথা, “এত বড় দুর্ঘটনা এক নিমেষে সবকিছু পাল্টে দিল।”

গাড়িতে থাকা এক ভদ্রলোক উত্তম কুমার সরকার জানান, “যেই ব্যক্তি মারা গিয়েছে ওনারই গাড়ি ছিলো। আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা ৫ জন ছিলাম, সবাই কমবেশি আহত হয়েছি।” ঠাকুর দেখে ফিরছিলাম, ভোরবেলা ঘুম আসায় আমি পেছনের সিটে চলে যাই, উনি তখন গাড়ি চালাচ্ছিলেন। খুব সম্ভবত ওনার চোখেও ঘুম থাকায় গাড়িটি সোজা গিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের