নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সকাল সকাল নিজের বুথে পৌঁছে ভোট দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর তিনি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এই নেতা ভোট দিয়ে বেরিয়েই নির্বাচন পরিচালনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই সংশ্লিষ্ট জেলার বিভিন্ন কেন্দ্রে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবের মেজাজ ধরা পড়লেও বিক্ষিপ্ত কিছু ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এই আবহেই অতি প্রত্যুষে নিজের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করলেন তৃণমূল প্রার্থী।
অভিজিৎ দে ভৌমিক জানান, 'দু-এক জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ঢোকার অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে অবশ্যই কমিশনের কাছে জানাব। একটি বুথে ইভিএম বিকল থাকার খবরও পাওয়া গিয়েছে। তবে সামগ্রিকভাবে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে মতদান করতে বেরিয়েছেন। এখানে বিজেপি ৯-০ ফলে হারবে। অনেক বিরোধী প্রার্থী কুকথা বলেছেন, যা আমাদের পক্ষেই সুবিধা করছে। ফল তৃণমূলের পক্ষে গেলে কেউ কেউ শীতলকুচির মতো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতে পারে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের