নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দ্বিতীয় দফার ভোট চলাকালীন উদয়নারায়ণপুরে মর্মান্তিক ঘটনা। ভোট দিতে এসে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। যা এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।
মৃতের বৃদ্ধের নাম পূর্ণচন্দ্র দলুই। উদয়নারায়ণপুরের কুরিট গ্রামের বাসিন্দা। তিনি ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ নম্বর বুথে। পরিবারের দাবি, শারীরিক অসুস্থতার কারণে তিনি একা চলতে পারতেন না, তাই ছেলেকে সঙ্গে নিয়ে বুথে ঢোকার অনুমতি চাওয়া হয়েছিল। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সেই অনুমতি দেয়নি। বারবার অনুরোধ করার পর তৃতীয়বার গেলে জওয়ানদের ধাক্কায় বৃদ্ধ ও তার ছেলে মাটিতে পড়ে যান।
এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পূর্ণচন্দ্রবাবু। তাকে দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। তার অভিযোগ, এক অসহায় বৃদ্ধ ভোটারকে এভাবে আচরণ করা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের