নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোট ঘোষণার রাতেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। তৃণমূলের এক যুব নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে।
রবিবারই পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর ভোট ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। রবিবার মধ্যরাতে তৃণমূল যুবনেতার ওপর হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। জখম যুবনেতার নাম সায়ন চক্রবর্তী। দিনহাটার ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব সভাপতি বলে জানা গেছে। আহত যুবনেতার অভিযোগ, রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার সময় কয়েকজন বিজেপি নেতা-কর্মী তার উপর হামলা চালায়।
সায়নের দাবি, তরোয়াল জাতীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তাতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দিনহাটা সাব ডিভিশন হাসপাতালে চিকিৎসাধীন যুবনেতা। সায়নের দাবি, স্থানীয় কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠ ব্যক্তিরাই এই হামলার সঙ্গে জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তুলে ধরা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের