নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভোটগণনার ঠিক আগেই চাঞ্চল্যকর মোড়। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল NIA। যা রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
রবিবার দুপুরের মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছে একাধিক তৃণমূল নেতা ও কর্মীকে। তলব করা হয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকেও। তিনি মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। পাশাপশি, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও ডাকা হয়েছে বলে জানা গেছে। শনিবার গভীর রাতে এই নোটিশ পৌঁছায় সংশ্লিষ্টদের কাছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় NIA এর হাতে। এর আগে রাজ্য পুলিশের সিআইডি এই ঘটনায় অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে। আদালতে তাকে এই বিক্ষোভের মূল চক্রীদের একজন বলে দাবি করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ NIA হেফাজতে, আবার কেউ জেল হেফাজতে রয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থেই স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের