নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বারাসাত গভমেন্ট কলেজে স্ট্রং রুম পরিদর্শনে এলেন জেলাশাসক-সহ পুলিশ সুপার। নির্বাচন ঘিরে ইভিএম সংরক্ষণ ও গণনা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে বিস্তারিত মহড়ারও আয়োজন করা হয়। প্রশাসনের এই তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতি বছরের মতো এবারও বারাসাত গভমেন্ট কলেজকে গণনাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, দেগঙ্গা ও হাবরা- এই বিস্তীর্ণ এলাকার ভোটগণনা প্রক্রিয়া সম্পন্ন হবে এই কলেজেই। শনিবার সংশ্লিষ্ট প্রাঙ্গণে স্ট্রং রুমগুলির নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা। ইভিএম কোথায় রাখা হবে, কোন স্থান থেকে সেগুলি বিতরণ করা হবে, গণনার সময় কীভাবে মেশিনগুলো নির্দিষ্ট কক্ষে পৌঁছবে-সবকিছু তদারকি করা হয়।

প্রশাসনের বক্তব্য অনুযায়ী, গণনাকেন্দ্রের সুরক্ষায় এবার কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন। জেলাশাসক ও পুলিশ সুপার প্রতিটি কক্ষ ভালোভাবে পরিদর্শন করেছেন। এছাড়াও PWD-র অধীনে থাকা সংস্কারমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় ইভিএমের নিরাপত্তা ও গণনার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে।
এ প্রসঙ্গে জেলাশাসক জানান, ‘বারাসাত গভমেন্ট কলেজে প্রতি বছরই এই প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই পরিকাঠামো গতানুগতিকই থাকছে। তবে এবার স্ট্রং রুমের আয়তন এবং কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী কিছু রদবদল করা হচ্ছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখেছি এবং প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছি। ভোটগণনা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসন দায়বদ্ধ’।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের