নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকে। আক্রান্ত ব্যক্তি বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজরাহাট এলাকার বাসিন্দা পরেশ বর্মন শাসকদলের একজন সক্রিয় কর্মী। বৃহস্পতিবার সারাদিন ভোটপর্ব সেরে রাত প্রায় ৮টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বটতলা এলাকায় তার ওপর অতর্কিতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। প্রথমে তাকে বাইক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে রাস্তায় পড়ে গেলে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি কোমরে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করাও হয়। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়েই সরব হয়েছে ঘাসফুল শিবির। শাসকদলের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। পরেশ বর্মনকে একা পেয়ে খুনের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি তাদের। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও গেরুয়া শিবির একে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ বলে দাবি করেছে।
তৃণমূল কর্মী হাসিম আলী জানান, 'দুষ্কৃতীরা অঞ্চলকে উত্তেজিত করার চেষ্টা করছে। তাদের বলতে চাই, ৪ তারিখের পর জনগণ এদের ইঁদুরের গর্তে থাকলেও খুঁজে বের করবে। আমাদের কর্মীকে একা পেয়ে আক্রমণ করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে'।
অন্যদিকে, বিজেপির জেলা কমিটির সদস্য শেখর রায় জানান, 'ওই বুথে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। এর সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। কারণ ভোটগ্রহণের পর বিজেপির কেউ সেখানে উপস্থিত ছিলেন না। যতটা আমরা জানি, আহত ব্যক্তি তাদের দলবিরোধী আচরণ করেছিলেন, তাই অপর গোষ্ঠী আক্রমণ করেছে। আমাদের এমন করার প্রয়োজন পড়বে না কারণ আমরা বিপুল ভোটে জয়ী হব। তৃণমূল এই ধরণের কথা বলে মানুষের সহানুভূতি নিতে চাইছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের