নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই আবারো তৃণমূলের প্রাক্তন মেম্বারসহ দুই কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে তাহেরপুর বারাসাত পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা রিপন দাস পঞ্চায়েতের একজন প্রাক্তন তৃণমূল সদস্য। শুক্রবার বিকেলে তিনি বিশ্বনাথ নামে অপর এক কর্মীকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকেই তাদের আচমকা ডেকে নিয়ে যাওয়া হয়। এরপরই তাদের ওপর অতর্কিতে চড়াও হয় একদল দুষ্কৃতী। লোহার রড, ধারালো অস্ত্র ও কাঠের চ্যালা দিয়ে তাদের ওপর বেধড়ক হামলা চালানো হয়।
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই দুই তৃণমূল কর্মী। আক্রান্তদের দাবি, নির্বাচনের পর ওই এলাকার একটি দলীয় কার্যালয় দখল করে নিয়েছিল বিজেপি। পরবর্তীতে সেটি আবারো হস্তান্তর করা হলেও রিপন দাসের ওপর আক্রোশ থেকে গিয়েছিল গেরুয়া শিবিরের। সেই আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত প্রাক্তন তৃণমূল মেম্বার রিপন দাস জানান, ‘দুজন লোক আমাকে ডেকে কথা বলতে শুরু করে। হঠাৎ তারা পেছন থেকে দা ও রড দিয়ে মারধর শুরু করে। বিশ্বনাথ দাদা প্রতিবাদ করতে এলে তাকেও রেহাই দেওয়া হয়নি। আমরা তৃণমূল করি বলেই আমাদের ওপর এই হামলা হয়েছে। পার্থ বিশ্বাসের নেতৃত্বে এই কাজ করা হয়েছে। আমার মাথায় ও হাতে গুরুতর আঘাত লেগেছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের