নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নির্বাচনের আবহে বিজেপি সমর্থক মৎস্যজীবীর মাছ ধরার জালে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দুই শিবিরের মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। অভিযোগ, গোপালচক বাণীবিতান বুথ এলাকায় শংকর খালুয়া নামে এক মৎস্যজীবী বিজেপি করায় তাকে আগে থেকেই শাসানো হচ্ছিল। সোমবার গভীর রাতে যখন ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন, তখনই দুষ্কৃতীরা তার মাছ ধরার জালে আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা। লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রায় ৫ লক্ষাধিক টাকার সরঞ্জাম ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

আক্রান্ত মৎস্যজীবীর অভিযোগ তার নিজের ভাই সুদর্শন খালুয়াই তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। এর আগেও ঘর ভাঙচুর ও পুকুরে বিষ দেওয়ার মতো অপরাধমূলক কাজের সঙ্গে শাসকদলের কর্মীরা যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ টহলদারি শুরু হয়েছে। তবে এমন নাশকতার জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
এ বিষয়ে শংকর খালুয়া জানান, ‘ভোটের আগে থেকেই ওরা আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। রাতের অন্ধকারে আমাদের সব শেষ করে দেওয়া হলো। আমার ভাই সুদর্শন তৃণমূল করে, ও সব সময় আমাদের ভয় দেখাত। ৫ লক্ষ টাকার জালের সঙ্গে আমাদের বেঁচে থাকার স্বপ্নটাও ওরা পুড়িয়ে দিল। এখন আমরা ছেলেপুলে নিয়ে কী করে খাব? ঘটনার সুষ্ঠু বিচার চাই'।
বিজেপি নেতা সৌমিত্র দে জানান, ‘আমরা ৪ঠা মে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করছি। যারা নন্দীগ্রামে ভোটের ফল দেখে ভয় পেয়ে সাধারণ মানুষের ওপর অশান্তি সৃষ্টি করছে, তাদের কড়ায়গণ্ডায় জবাব দেওয়া হবে। একজন গরিব মানুষের জীবিকা পুড়িয়ে দেওয়া অত্যন্ত কাপুরুষোচিত কাজ। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের