নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের ময়দানে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢাললেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ভাঙড়ের এক সভা থেকে অকপট ভাষায় তিনি দাবি করলেন, যেখানে তৃণমূল পরাজিত হয়েছে, সেখানে সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ভাঙড়ের সভা থেকে প্রকাশ্যে বলেন, 'এই ভাঙড় থেকে তিনটি অঞ্চলে আমরা হেরে গিয়েছিলাম। সেই তিনটি অঞ্চলের ঘর পুরোপুরি বন্ধ করে দিয়েছে আমাদের সরকার।' তিনি আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা দেবে আর সেই টাকা নিয়ে বিরোধীরা রাজনীতি করবে তা হতে পারে না। শুধু তাই নয়, সভামঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে শওকত মোল্লা বলেন, ' যদি হিম্মত থাকে, বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও।'
তৃণমূল বিধায়কের অভিযোগ, ' আইএসএফ এবং কিছু সমাজবিরোধী শক্তি সরকারি প্রকল্পের টাকা রাজনৈতিকভাবে ব্যবহার করছে। দাদার খাবে, আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা দেবে আর তার মা-মাসি নিয়ে এই চালতাবেড়িয়া-শানপুকুরের কিছু সমাজ-বিরোধী টানাটানি করবে, আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি।'
আইএসএফের উদ্দেশ্যে শওকত মোল্লা বলেন, ' আগামীদিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআর থেকে নাম এসেছে। আমি প্রত্যেক নেতার কাছে অনুরোধ করব, আইএসএফের একজনও যাতে টাকা না পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে।' এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'দীর্ঘদিনের উনি রাজনীতিক। বাম রাজনীতি করেছেন। তৃণমূল করছেন। রাজনীতিতে এই ধরনের ঔদ্ধত্য যারা দেখান, সাধারণভাবে মানুষ তাদের নির্বাচনে জেতা বন্ধ করে দেন। ফলে,উনি টাকা বন্ধ করে দেওয়ার কথা বলছেন ? মানুষ ওদের এমনভাবে হারাবেন যে ওদের আর বিধানসভায় পৌঁছানোর জায়গা থাকবে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের