নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে উত্তেজনার আবহে ফের আক্রান্ত প্রশাসনিক কর্তব্যরত আধিকারিক। কুমারগঞ্জ ব্লক অফিস চত্বরে মাইক্রো অবজ়ারভারের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। এই ঘটনায় সরকারি কাজে নিযুক্ত আধিকারিকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক অফিস চত্বরে। অভিযোগ, শনিবার সন্ধ্যায় SIR সংক্রান্ত শুনানির দায়িত্বে থাকা বিশেষ মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াইয়ের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। সেই সময় ব্লক অফিস সংলগ্ন আইসিডিএস ভবনে জাখিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের শুনানি চলছিল। দিনভর শুনানি শান্তিপূর্ণ ভাবেই চললেও সন্ধ্যার দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, কিছু দুষ্কৃতী শুনানি কেন্দ্রে ঢুকে বৈধ ভোটারদের নাম অকারণে বাদ দেওয়ার অভিযোগ তুলে মাইক্রো অবজার্ভারের উপর চড়াও হয়। মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন দিব্যেন্দু গড়াই।
ঘটনার খবর পেয়ে দ্রুত কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বালুরঘাট থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এসে ওই আধিকারিককে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। গোটা ব্লক অফিস এলাকা ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায়। ব্লক প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় সরব হয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, খুবই নিন্দনীয় ঘটনা। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের কঠোর শাস্তি দিতে হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের