নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই মতুয়া সম্প্রদায়ের একাংশের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। তার মধ্যেই ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
SIR চূড়ান্ত তালিকায় মতুয়া সম্প্রদায়ের একাংশের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না এই আশঙ্কায় ভুগছেন বহু মতুয়া বাসিন্দা। এই পরিস্থিতির মধ্যেই শনিবার সন্ধ্যায় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ একান্ত বৈঠক করেন তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী। বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। ভোটের আগে নতুন সমীকরণ তৈরি নিয়ে প্রশ্ন উঠছে।
তবে বৈঠক শেষে সমস্ত জল্পনা উড়িয়ে দেন মুকুটমনি অধিকারী। তিনি দাবি করেন, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। তার কথায়, 'তিন প্রজন্ম ধরে আমরা ঠাকুরবাড়িতে আসছি। এর আগেও বহুবার এসেছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।' ভোটের আগে দলবদল প্রসঙ্গও তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
অন্যদিকে শান্তনু ঠাকুরও জানান, তৃণমূল বিধায়কের সঙ্গে তার সাক্ষাৎ সম্পূর্ণ ব্যক্তিগত এবং সৌজন্যমূলক। তিনি বলেন, মুকুটমনি অধিকারী গাড়ি পুজো দিতে ঠাকুরবাড়িতে এসেছিলেন এবং দলবদল নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও দুই পক্ষই এই সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বলেই দাবি করেছেন, তবুও ভোটের আগে এমন একটি সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা থামছে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের