নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR আতঙ্কে রাজ্যজুড়ে একের পর এক মৃত্যুর ঘটনায় ফের শোরগোল। সম্প্রতি শেওড়াফুলির গড়বাগান যৌনপল্লীতে SIR আতঙ্কে এক যৌনকর্মীর আত্মহত্যার ঘটনা সামনে আসে। শনিবার অভিষেকের নির্দেশে যৌনপল্লীতে উপস্থিত হন তৃণমূলের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার শেওড়াফুলি স্টেশন সংলগ্ন গড়বাগান যৌনপল্লীর ঘর থেকে ৪৯ বছরের যৌনকর্মী বিতি দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না পেয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি। সেই ভয় থেকেই এমন মর্মান্তিক পদক্ষেপ করেছেন বলেই অভিযোগ। যদিও ঘটনার আগের দিন রাতে তার স্বামীর সঙ্গে অশান্তি হয়। SIR আতঙ্ক নাকি পারিবারিক অশান্তি সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
এই প্রেক্ষিতে অভিষেকের নির্দেশে শনিবার গড়বাগান পৌঁছান চাঁপদানীর বিধায়ক ও হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং তৃণমূল নেত্রী জয়া দত্ত ও প্রিয়াঙ্কা অধিকারী। তারা পল্লীবাসীদের সঙ্গে কথা বলেন এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তৃণমূল নেত্রী জয়া দত্ত বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি। বিজেপি যতই চেষ্টা করুক, একটি বৈধ ভোটারের নামও বাদ দিতে পারবে না। আগে নরেন্দ্র মোদি নিজের বাবা - মায়ের কাগজপত্র নিয়ে আসুক তারপর আমরা আমাদের কাগজ দেখাবো। SIR নিয়ে আতঙ্কের কিছু নেই। আমাদের নেত্রী যেমনটা বলেছে কোনো বৈধ ভোটারের নামও বাদ যাবে না তো কারোর নাম বাদ যাবে না।'
শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে এসে যা বুঝলাম এখানের মানুষজন খুবই আতঙ্কিত হয়ে আছে। কেউ বলছে বাবা - মায়ের কাগজপত্র নেই, কেউ বলছে ভোটার লিস্টে নাম নেই। তো ওনাদের পাশে থাকাটা আমাদের কর্তব্য। আমরা আশ্বাস দিয়েছি আমরা সবরকম ভাবে তাদের পাশে আছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের