নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। আর এই আবহে একাধিকবার এই প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এই বিষয়ে একাধিকবার সরব হয়েছে শাসক শিবির। প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে এবার সোচ্চার হল বামফ্রন্ট শিবির। সোমবার ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন বাম নেতৃত্বরা।
রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতেই সোমবার মালদহে বামফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। রথবাড়ি থেকে শুরু করে গোটা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে বামফ্রন্ট কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অবস্থান-বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্টের বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্র।
মিছিল শেষে এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ' SIR নিয়ে যে বিভ্রান্তি চলছে সে বিভ্রান্তি দূর করতে হবে। আর সেই কারণেই আমাদের এই প্রতিবাদ। সমস্ত প্রকৃত ভোটারদেরকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। যারা পরিযায়ী শ্রমিক তারা এখানের বাসিন্দা তাদের নামও ভোটার তালিকায় রাখতে হবে। এছাড়াও, যারা তপশিলি জাতি - উপজাতির মহিলারা আছে তাদের বিষয়টিও লক্ষ্য করতে হবে।'
বাম নেতার অভিযোগ, 'SIR প্রক্রিয়া কোনো প্রকারেই সঠিকভাবে হচ্ছে না। কিন্তু তার জন্য মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে না। এর জন্য আমাদের লড়াই করতে হবে।' SIR আতঙ্কে রাজ্যের একের পর এক মৃত্যু প্রসঙ্গে তার বক্তব্য, ' সাধারণ মানুষ আতঙ্কিত উদ্বিগ তাই তারা মারা যাচ্ছে। উদ্বিগ্ন হলে সরকারের কাছে যাবে কিন্তু সেই সরকারই যদি মদত দেয় সেখানে তারা কি করবে তাই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের