নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই রাজ্যে মৃত্যুর অভিযোগ। SIR চূড়ান্ত তালিকায় বিচারাধীন নাম থাকায় আতঙ্কে মৃত্যু হল গোয়ালপোখর এলাকার বাসিন্দার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, ভোটার তালিকায় নিজের ও পরিবারের সদস্যদের নামের পাশে ‘বিচারাধীন’ লেখা থাকায় প্রবল মানসিক চাপে ছিলেন তিনি।
SIR প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আবদুল হাদির পরিবারের কয়েকজন সদস্যের নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ করা হয়। এরপর থেকেই গভীর উদ্বেগে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যদের কাছে প্রায়ই তিনি দুশ্চিন্তা প্রকাশ করতেন যদি অতিরিক্ত তালিকায় নাম না ওঠে, তাহলে ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তায় ছিলেন। এই মানসিক চাপের মধ্যেই সোমবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আবদুল হাদি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান নুরউদ্দিন। তার অভিযোগ, SIR প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া আতঙ্কই এই মৃত্যুর জন্য দায়ী। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের