697cb4f5c2d98_bDO
জানুয়ারী ৩০, ২০২৬ বিকাল ০৭:১১ IST

ভোটার তালিকায় গরমিল , শুনানিতে তলব খোদ দাঁতনের বিডিওকে

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভোটার তালিকার গরমিল নিয়ে রাজ্যজুড়ে যখন একের পর এক শুনানি চলছে, ঠিক তখনই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ল প্রশাসন নিজেই। যে আধিকারিক এতদিন সাধারণ মানুষকে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে ডাকতেন, এবার তিনিই তলব হলেন শুনানিতে। দাঁতন–২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য সহ তার পরিবারের নামে পাঠানো হয়েছে SIR নোটিশ। বিষয়টি ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।

দাঁতন–২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য সরকারি পদাধিকার হওয়ার পাশপাশি তিনি নির্বাচন কমিশনের আধিকারিক ERO। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে SIR শুনানির নোটিশ পাঠানো হয়েছে। কলকাতার বেলেঘাটায় হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন সেখানকার AERO বিজনকুমার সরকার। তবে সমস্যার বিষয় হল শুক্রবারই  দাঁতন–২ ব্লকে প্রায় ২০০ জন সাধারণ মানুষের ভোটার তালিকা সংক্রান্ত শুনানি নেওয়ার কথা রয়েছে বিডিওর। ফলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে কলকাতায় উপস্থিত হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে এই দ্বন্দ্ব প্রশাসনিক ব্যবস্থাপনাকেই প্রশ্নের মুখে ফেলেছে।

বিডিওকে পাঠানো SIR নোটিশ 

এই প্রসঙ্গে, বিডিও অভিরূপ ভট্টাচার্য জানিয়েছেন, তার বাবা ভারত সরকারের প্রাক্তন পদস্থ আধিকারিক এবং মা বিএসএনএলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ২০০২ সাল থেকেই তাদের নাম নিরবচ্ছিন্নভাবে ভোটার তালিকায় রয়েছে। তা সত্ত্বেও নিজের পরিবারের নাম নিয়ে শুনানির নোটিশ পাওয়ায় যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন বলে দাবি বিডিওর।

আরও পড়ুন

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...