নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের মুখে বেফাঁস মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। দিলীপ ঘোষের দেশদ্রোহী’ মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আর তার জেরেই কড়া ভাষায় পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।
SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষদের ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র সমালোচনা। এই প্রেক্ষাপটে জয়প্রকাশ মজুমদার সরাসরি প্রশ্ন তোলেন, যাদের ভোটে নির্বাচিত হয়ে নেতারা ক্ষমতায় এসেছেন, তাদেরই কীভাবে ‘দেশদ্রোহী’ বলা যায়। তার কথায়, ' দেশদ্রোহী কাদের বলছেন? দেশের লোককে। বয়স্ক মানুষ, গরিব মানুষ, মহিলারা ছেলে মেয়ে কোলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের দেশদ্রোহী বলছেন?'
জয়প্রকাশ মজুমদার আরও বলেন, ' যাদের দেশদ্রোহী বলছেন তাদের ভোটে আপনি নির্বাচিত হননি? নরেন্দ্র মোদি নির্বাচিত হননি? তাহলে প্রধানমন্ত্রীকে বলুন পদত্যাগ করতে।' দিলীপ ঘোষকে সাবধান করে তৃণমূল নেতা বলেন, ' এর পর সাবধানে থাকতে হবে দিলীপ বাবু আপনাকে। আজ নির্বাচন কমিশনকে নিয়ে এসে নির্বিচারে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বাংলাকে সবক শেখাতে যাচ্ছেন? বাংলা জানে কীভাবে নিজেদের সম্মান রাখতে হয়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের