নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোট চলাকালীন সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন করিমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পূজা রায় চৌধুরী। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উত্তেজনা বজায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অভিযোগ, করিমপুর বিধানসভার বুথগুলোতে পুলিশ ভোটারদের তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছে। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস প্রার্থী। এছাড়াও তার অভিযোগ, গত মঙ্গলবার রাতে এলাকার ২২ ও ২৩ নম্বর বুথে গিয়ে সাধারণ মানুষকে হুমকি দিয়েছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা। ইতিমধ্যেই কিছু অভিযুক্তদের নাম প্রকাশ করেছেন তিনি।
কংগ্রেসের অভিযোগ, প্রশাসনের একাংশ শাসকদলের হয়ে দালালি করছে ও কংগ্রেসকে আটকানোর চেষ্টা চালাচ্ছে। পূজা রায় চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, তিনি নোংরা রাজনীতিতে বিশ্বাসী নন। প্রত্যেকের নিজের মতো করে ভোট দেওয়ার অধিকার রয়েছে। প্রার্থীর দাবি, ভয় দেখানোর চেষ্টা হলেও তিনি ভোটারদের পাশে আছেন এবং কারো কোনো ক্ষতি হতে দেবেন না।
পূজা রায় চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘সবাই নিজের মতো ভোটদান করতে পারে। কিন্তু এইরকমভাবে যদি প্রশাসন দালালি করে কংগ্রেসকে আটকে দেয়, তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি চাই স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন হোক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের