নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় তথা শেষ দফার ভোটকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই কাকদ্বীপে এসে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
রবিবার কাকদ্বীপ মহকুমাশাসকের দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মনোজ কুমার আগরওয়াল। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নির্বাচনী প্রতিনিধিরা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন ঘিরে সম্ভাব্য অশান্তি রুখতে আগাম প্রস্তুতি নেওয়া।
সিইও স্পষ্ট জানিয়ে দেন, কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোচ্ছে। ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়া বা কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বুথে সিসিটিভি ও লাইভ ফিডের মাধ্যমে নজরদারি চালানো হবে, এমনকি প্রয়োজনে আগের কয়েক মিনিটের ফুটেজও খতিয়ে দেখা হবে।
এছাড়াও, বাইকবাহিনীর মাধ্যমে দাপট বা দখলদারি একেবারেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভোটারদের উৎসাহিত করে ৯০ শতাংশের বেশি ভোটদানের লক্ষ্যও সামনে রাখা হয়েছে। প্রশাসনের তরফে প্রতিটি স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারির কথাও জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের