নিজস্ব প্রতিনিধি , হুগলী - দ্বিতীয় দফার ভোটের আগে নগদ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।
শুক্রবার রাতে হুগলীর ধনেখালি এলাকার সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে সন্দেহজনক একটি সাদা গাড়ি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তাদের খবর পেয়ে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। আর এই তল্লাশি অভিযানে পুলিশের গাড়ি থেকে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে, যা খামের মধ্যে রাখা ছিল।
গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার মধ্যে অধিকাংশই ৫০০ টাকার নোট। গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই গাড়ি থেকে কিছু বিজেপির দলীয় পতাকাও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই টাকার উৎস ও উদ্দেশ্য নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি, তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের