নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে ভোটের আবহ। একাধিক জায়গায় ইতিমধ্যেই টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে চাঞ্চল্য ছড়াল কাঁচড়াপাড়ায়। রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হল একাধিক তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ অভিযান চালায় কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনির থার্ড অ্যাভিনিউ এলাকায়। সেখানে রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভিতরে চারটি তাজা বোমা দেখতে পান পুলিশকর্মীরা। ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব স্কোয়াড। অতীব সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করা হয়।
যদিও কে বা কারা এই বোমগুলি মজুত করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটের আবহকে কেন্দ্র করেই এই বিস্ফোরকগুলি সেখানে মজুত করা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের