নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আবহে ফের রক্তাক্ত বাংলা। রায়দিঘিতে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। তাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃতের নাম কিশোর মাঝি। ঘটনাটি সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে ঘটে। ওই সময় এলাকায় একটি কালীপুজো চলছিল এবং সেখানে উপস্থিত ছিলেন কিশোর মাঝি। অভিযোগ, সেখান থেকেই তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে নেমে ঘটনায় ত্রিকোণ প্রেমের ইঙ্গিত পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই, মৃতের স্ত্রী অনিমা মাঝি ও তার ঘনিষ্ঠ পরিচিত গোবিন্দ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, নিহত ব্যক্তি তাদের সংগঠনের কর্মী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে থানা ঘেরাও করে প্রতিবাদ জানান রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পলাশ রানা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছে শাসক শিবির। তাদের দাবি, এটা সম্পূর্ণ পারিবারিক অশান্তির জেরে ঘটনাটি ঘটেছে। কিন্তু বিজেপি এতে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের