নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সভা চলাকালীনই গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
শনিবার সন্ধ্যায় ভাঙড় বিধানসভার চড়িস্বর এলাকায় সভা করছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। অভিযোগ, তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, সেই সময়ই দুষ্কৃতীরা তার গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়ে। হামলায় গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে আইএসএফ কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। একই সময়ে ঘটকপুকুর এলাকায় বিক্ষোভের মুখে আটকে পড়েন ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, পরিকল্পিতভাবে এলাকাকে অশান্ত করতেই এই হামলা চালানো হয়েছে এবং এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের