নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আবহে ফের উদ্ধার হলো তাজা বোমা। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় বিধানসভার উত্তর কাশীপুর থানা এলাকায়। পরপর এমন ঘটনায় সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ শে এপ্রিল রাজ্যে অন্তিম দফার নির্বাচন। স্বাভাবিকভাবেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেই আবহে রবিবার ছেলেগোয়ালিয়া অঞ্চলে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এক তৃণমূল কর্মীর বাড়ির পিছনের বাগানে তল্লাশি চালানো হয়। সেখানে একটি ব্যাগের ভিতর মোট ৯টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হয়। যদিও এই কাণ্ডে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চাপানউতোর। আইএসএফের অভিযোগ, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে শাসকদলের কর্মীরাই বোমা মজুত করেছিল। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব সেই দাবি অস্বীকার করে পাল্টা জানিয়েছে, তাদের ফাঁসাতেই বিরোধীরা রাতের অন্ধকারে এই কাজ করে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, ‘ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। কী উদ্দেশ্যে ওই স্থানে বোমা রাখা হয়েছিল বা এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমত্যেই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের