নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারত-বাংলাদেশ জলসীমায় উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ সুপারি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উপকূলীয় অঞ্চলে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোস্ট গার্ড। ভোটের আগে সমুদ্রপথে এমন চোরাচালানের চেষ্টা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ বাড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সামুদ্রিক সীমানায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গোপন তথ্য ছিল বাংলাদেশ থেকে কয়েকটি ট্রলার অবৈধ সামগ্রী নিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা করছে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযানে নামে রক্ষী বাহিনীর জাহাজ 'অমোঘ'। টহল দেওয়ার সময় মাঝ সমুদ্রে ২টি সন্দেহভাজন মৎস্যজীবী নৌকাকে আটক করা হয়। তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় ৩৫ টন সুপারি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা। তৎক্ষণাৎ পণ্যসহ যান দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে উপকূল রক্ষী বাহিনীর এক আধিকারিক জানান, 'ভোটের আবহে দেশের সামুদ্রিক সীমান্ত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। বর্তমানে জলপথে অবৈধ অনুপ্রবেশ রুখতে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই পাচারচক্রের নেপথ্যে অন্য কোনো বড় উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরক্ষার স্বার্থে সমুদ্রে নজরদারিও আরও জোরদার করা হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের