নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই জনসংযোগে জোর দিচ্ছে গেরুয়া শিবির। সেই প্রেক্ষিতেই রবিবার তুফানগঞ্জ এলাকায় শুরু হল নতুন কর্মসূচি ‘বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি’ ড্রপ বক্স উদ্যোগ। সাধারণ মানুষের অভিযোগ ও মতামত সরাসরি সংগ্রহ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সাধারণ মানুষের মতামতকে জোর দিতে বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় ড্রপ বক্স কর্মসূচি শুরু করা হয়েছে। আর সেই কর্মসূচির অংশ হিসেবে তুফানগঞ্জ মহকুমা বিজেপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়। তিনি ড্রপ বক্স কর্মসূচির উদ্বোধন করেন।
তুফানগঞ্জ বিধানসভার প্রতিটি মণ্ডলে একটি করে অভিযোগ বক্স রাখা হবে। সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা, অভাব-অভিযোগ লিখিতভাবে সেই বক্সে জমা দিতে পারবেন। পরে সেগুলি সংগ্রহ করে বিশ্লেষণ করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি জনমত সংগ্রহ করে আগামী দিনের রূপরেখা তৈরি করা হবে।
এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক মালতি রাভা রায় বলেন, ' বিজেপি একটি শুধু দল নয় একটি পরিবারও। তাই সেখানে সকলের মতামত সিদ্ধান্ত জানাটা খুব দরকার। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি আমাদের পৌঁছানো। যাতে করে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জানাতে পারে। সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়েই আমাদের আগামী সংকল্পপত্র তৈরি হবে। যাতে করে পশ্চিমবঙ্গকে আরো ভালো বানানো যায়।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা