নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে বাসন্তীতে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে অভিযানে নেমে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।
অভিযোগ, বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারের সময় তৃণমূল সমর্থকদের একাংশ হামলা চালায়। সেই ঘটনার পরই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেরে দ্রুত পদক্ষেপ করে পুলিশ-প্রশাসন এবং বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ধৃতদের আলিপুর আদালতে তোলা হয় এবং তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে পুলিশকে মারধর, খুনের চেষ্টা, এলাকায় হিংসা ছড়ানো, প্রচারে বাধা দেওয়া এবং সম্পত্তি নষ্ট করার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন কীভাবে এই হামলা ঘটল এবং তখন প্রশাসনের ভূমিকা কী ছিল। তদন্তের নির্দেশের পাশাপাশি এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের