নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজনৈতিক বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে আঘাতের অভিযোগে গ্রেফতার একাধিক আইএসএফ কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়া গ্রামে। পুলিশি পদক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, ভবিষ্যতে এমন সংঘর্ষ প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার জ্যাঙাল আটি এলাকায় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে তীব্র সংঘাত ঘটে। অভিযোগ, সেই সময় শাসক দলের পঞ্চায়েত সদস্য সিরাজুল মোল্লাকে লক্ষ্য করে কোদালের বাঁট দিয়ে আঘাত করা হয়। হামলার ফলে মাথায় গুরুতর চোট লাগে। সংঘর্ষ চলাকালীন তৃণমূলের আরও ২ কর্মী আহত হন। আশেপাশের লোকজন জখমদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে, আইএসএফের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। তাঁরা দাবি করেন, তৃণমূলের দুষ্কৃতীরা প্রথমে দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় যা নিয়ে বচসা শুরু হয়। সংঘর্ষের সময় তাদের ২ সমর্থক আহত হন। তৃণমূলের পক্ষ থেকে থানায় এই ঘটনার অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ৫ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের বসিরহাট আদালতে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় একজন জানান, 'আমি ঘটনাস্থলে ছিলাম না, তাই পুরোপুরি জানি না কোন পক্ষ দোষী। তবে এ ধরনের ঘটনা যেন আর ঘটে না সেজন্য ব্যবস্থা নেওয়া উচিত। শান্তি বজায় রাখা সকলের জন্য জরুরি। অবশ্যই যারা দোষী, তাদের শাস্তি হওয়া উচিত'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের